• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সাদপন্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক / / / ১১১ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

আগামী ২০ ডিসেম্বর টঙ্গীর ময়দানে ৫ দিনের ইজতেমার অনুমতি ও মাওলানা সাদকে আসার নিশ্চয়তা দেওয়ার দাবিতে সচেতন ছাত্র সমাজ এর ব্যানারে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে সাদপন্থীরা। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে জিএমপির সদর দপ্তরের সামনে এই ধর্মঘট শুরু হয়।

আগামী ১৬ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে দাবি পূরণ না হলে ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।

ধর্মঘট চলাকালে মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই’ ২৪ বিপ্লবে হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনের এক মহৎ উদ্দেশ্য নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে অবস্থানকারী “সচেতন ছাত্রসমাজ” দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস স্যার এর মতো একজন বিশ্ববরেণ্য ও সমাদৃত ব্যক্তির নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ব দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।

দীর্ঘদিন থেকে আমরা “সচেতন ছাত্র সমাজ” নিবিড়ভাবে লক্ষ্য করছি যে, তাবলীগ জামাতের দুই পক্ষের ভিতরে একটা সুস্পষ্ট বিভেদ দেখা যাচ্ছে এবং এর ফলশ্রুতিতে দেশে আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে।

তাবলীগের জুবায়ের গ্রুপ প্রতিবছর তাদের সর্বোচ্চ মুরুব্বিদের নিয়ে জোড় ও ইজতেমা করার সুযোগ পাচ্ছে। এই বছরও তারা টঙ্গীর ময়দানে তাদের সমস্ত মুরুব্বিদের (ভারত ও পাকিস্তান) নিয়ে ৫ দিনের জোড় করেছে। ন্যায্যতা ও ইনসাফের দাবী অনুসারে মাওলানা সা’দ গ্রুপকেও তাদের সর্বোচ্চ মুরুব্বিকে বাংলাদেশে এনে ২০-২৪ ডিসেম্বর ৫ দিনের জোড় করার সার্বিক দাবি জানাচ্ছি।

ন্যায্যতা ও ইনসাফ হিসেবে এই ব্যাপারটি নিয়ে আর কোন ধরনের অস্থিতিশীলতা আমরা “সচেতন ছাত্র সমাজ” দেখতে চাই না।

তাই “সচেতন ছাত্র সমাজ” এর পক্ষ থেকে আমরা বৈষম্য দূরীকরণ, দেশের সার্বিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে উপরোল্লিখিত দাবি মেনে নেয়ার জোরালো দাবি জানাচ্ছি।

তা না হলে আগামী ১৭ ডিসেম্বর সারাদেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও এসময় হুঁশিয়ার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category