• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

নতুন লুকে ধরা দিলেন শাকিব খাঁন

অনলাইন ডেস্ক / / / ১৩৪ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। অভিনেতা নিজেই সামাজিক মাধ্যম ফেসবুকে ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করেছেন।

জানা গেছে, সিনেমার কাজ প্রায় ৭০ শতাংশ শেষ। গত অক্টোবর থেকে একমাস মুম্বাইয়ে চলেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং! যেখানে অংশ নেন শাকিব খান ও ইধিকা পালসহ অনেকে। আপাতত শুটিং বিরতি। আর এই ফাঁকে এল সিনেমার প্রথম পোস্টার।

‘বরবাদ’ সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী শাকিব। জানালেন, এটি সব ছবিকে ছাপিয়ে যাবে। আজ রাজধানীতে বরবাদ ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন অভিনেতা।

তিনি বলেন, ‘একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে।’

‘বরবাদ’ সিনেমায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আগামী ঈদ-উল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category