• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

চৌদ্দগ্রামে ছাগল পালনকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

কুমিল্লা জেলা প্রতিনিধি:- / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ২৬/০৬/২৪ ইং বিকেল ০৫.১৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানার ১০নং বাতিসা ইউনিয়ন চাঁন্দকরা গ্রামের বাসিন্দা মোঃ ইলিয়াছ(৫০) ও তার আপন ভাই মোঃ বাহার (৩৩) তাদের মধ্যে নিজ বাড়ির উঠানে ছাগল পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী বাহার তাঁর নিজ ঘর থেকে লোহার ধারালো বটি এনে পরিকল্পিতভাবে মোঃ ইলিয়াছকে হত্যার উদ্দেশ্যে বাম দিকের পাজরে স্বজোরে গুরুতর আঘাত করে। উক্ত আঘাতের ফলে ইলিয়াছ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষণিকভাবে মোঃ ইলিয়াছকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন।

এ ঘটনার সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকশ টিম স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় চৌদ্দগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাহার (৩৩) কে গ্রেফতার করা হয়। পুলিম জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ বাহার হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা বটি তাঁর দেখানো স্থান হতে উদ্ধার করা হয়। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩৩, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category