• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে কর্ণফুলীর বড়উঠান ক্রীড়া সংস্থা জয়

ক্রীড়া প্রতিবেদক:- / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত আমন্ত্রন মূলক‌ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বড়বউঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ২-০ গোলে বেহালা সকার একাডেমি (কলকাতা)কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।

বাফুফের টেকনিক্যাল কর্মকর্তা মাহবুবুল আলম পলো এর সার্বিক দিক নির্দেশনায় সফরকারী ভারতের বেহালা সকার একাডেমি (কলকাতা) ২রা জুলাই মঙ্গলবার বিকেলে বর্ষণ সিক্ত মাঠে কঠোর পরিশ্রম করে খেলতে হয়েছে অনুর্ধ্ব -১৬ খেলোয়াড়দের।

প্রদর্শনী ফুটবল ম্যাচের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিডিএফ সভাপতি এসএম শহীদুল ইসলাম।
এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক চৌধুরী, উদ্ধোধক অতিথি ছিলেন বাফুফের টেকনিক্যাল কর্মকর্তা মাহবুবুল আলম পলো,সিডিএফ কোষাধ্যক্ষ দিদারুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ আবু ইউসুফ, চট্রগ্রাম বন্দর ফুটবল একাদশের কোচ মোঃ জালাল উদ্দিন ফারুক, টিম ম্যানেজার ও পরিচালক মোঃ সুলতান মাহমুদ খান শাহীন,বড় উঠান ক্রীড়া সংস্থার উপদেষ্টা সাজ্জাদ খান মিঠু, শহিদুল্লাহ চৌধুরী,সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু, সিডিএফ যুগ্ম সম্পাদক মোঃ সালাউদ্দিন জাহেদ, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোশাররফ হোসেন লিটন, হোসেন বাবলা,বড় উঠান ক্রীড়া সংস্থার সভাপতি সাঈদ খান আরজু, সাধারণ সম্পাদক মোঃ বাহার হোসেন, সাবেক ছাত্রনেতা আবু বকর, সাবেক ফুটবলার লুৎফর রহমান বাবর, মহসিন সাজু বেহালা সকার একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার দেবাশীষ মন্ডল,হেড কোচ আবদুল হান্নান।

খেলা পরিচালনা করেন চট্টগ্রাম ফুটবল রেফারী সমিতির জি এম চৌধুরী নয়ন, সহকারী নাছির উদ্দিন ও আঃ খালেক। নির্ধারিত সময়ের ৬০ মিনিটের খেলা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category