• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুজন মোল্লা গ্রেফতার

ঢাকা প্রতিনিধি:- / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুজন মোল্লা’কে ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গত ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বাসিন্দা মোঃ সুজন মোল্লা’কে ১০০ পিস ইয়াবা সহ খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানা পুলিশ শিববাড়ি মোড় এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানা পুলিশ বাদী হয়ে মোঃ সুজন মোল্লা’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৭(২)১৮, জিআর-৬৫/১৮। উক্ত মামলার তদন্ত শেষে খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানা পুলিশ বিজ্ঞ আদালতে আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত গত ২০২০ সালে আসামি মোঃ সুজন মোল্লা’কে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে তাকে ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের সাজা প্রদান করে রায় দেন। উল্লেখ্য, আসামি মোঃ সুজন মোল্লা বিচারকার্য চলাকালীন বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে গিয়ে পলাতক থাকে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুজন মোল্লা ফেনী জেলার সদর থানাধীন বারাহিপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১০ জুলাই ২০২৪ইং তারিখে আনুমানিক ১৯৪০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুজন মোল্লা (৩৪), পিতা-মৃত সোহরাব মোল্লা, সাং-জামিলা, থানা-কোটালিপাড়া, জেলা-গোপালগঞ্জ, বর্তমানে- ১৪৭/বাগমারা মেইন রোড, কালিপদ বাড়ি, থানা-খুলনা সদর, জেলা-খুলনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে, সূত্রে বর্ণিত মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে আরো ২টি পৃথক মামলায় ০১ বছর ০৬ মাসের কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কথাও স্বীকার  করে। এছাড়াও, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category