• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

দাবি শতভাগ মেনে নেওয়ার পর আন্দোলনের যুক্তি কী, প্রশ্ন শেখ হাসিনার

অনলাইন ডেস্ক / / / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের তরুণ প্রজন্ম যাদের ২০ বছর বয়স তারা কল্পনাও করতে পারে না কেমন ছিলো আওয়ামী লীগের আগের বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, দেশে এখনও পাকিস্তানী প্রেতাত্মারা আছে। তাদের ছত্রছায়ায় একটি ধর্মান্ধ শ্রেণি গড়ে উঠেছে। তারই একটা নিদর্শন দেখা গেল কোটা সংস্কার আন্দোলনে। তিনি বলেন, দাবি শতভাগ মেনে নেওয়ার পর আন্দোলন চালিয়ে যাওয়ার কি যুক্তি আছে?

বৃহস্পতিবার (১ আগস্ট) কৃষক লীগের কর্মসূচিতে অংশ নিয়ে এসব বলেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা যা চেয়েছিলো তার চেয়ে বেশি পেলো। কিন্তু এর পেছনে কে?

শেখ হাসিনা অভিযোগ করেন, আন্দোলনের সময়ে সারাদেশ থেকে ঢাকা এলো ওরা কারা। একদিকে জঙ্গি ঢুকে হত্যাকাণ্ড চালালো, অন্যদিকে মানুষের সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোতে আঘাত হেনেছে। এসময় বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিষয়গুলো তুলে ধরেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category