• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

সাবেক আইজিপি বেনজির, রেলপথমন্ত্রী মুজিবসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / / / ১০৯ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সুপ্রীম কোর্টের আইনজীবী, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী  ড. নয়ন বাঙালির উপর হামলায় ঘটনায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও সাবেক অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়সহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নয়ন বাঙ্গালীর মাতা মেহরুন্নেসা হক। পরবর্তীতে  শাহবাগ থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দেন   আদালত ।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ২২ নভেম্বর বিএনপির দলীয় কর্মসূচী শেষে নয়ন বাঙালির নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাব থেকে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে মৎস্য ভবনের মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে তৎকালীন শাহবাগ থানার ওসি নাসির ও যুবলীগ নেতা সম্রাটের নেতৃত্বে  পুলিশ বাহিনী  নয়ন বাঙালির উপর অতর্কিত হামলা চালায়।  বর্তমানে নয়ন বাঙালি দেশের বাইরে চিকিৎসাধীন আছেন।
মামলার অন্যান্য আসামীরা হলন, যুবলীগ নেতা সম্রাট, ভোলার সাবেক এমপি নুরুন্নবী শাওন সহ ১১ জন এজহারভুক্ত ও অজ্ঞাত আরাও ২০ থেকে ৩০ জন।বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মইনুল হোসেন অপু বলেন, মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category