• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

দেবীদ্বারে এখনো চলছে আ.লীগের প্রভাব বিস্তার

নিজস্ব প্রতিবেদক / / / ১৫০ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর কুমিল্লার দেবীদ্বারে এখনো চলছে আ.লীগের প্রভাব বিস্তার। কুমিল্লা দেবীদ্বারের সাবেক সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল বিগত ১০ বছর ছবির ব্যাক্তিদের কে নিয়ে দেবীদ্বার উপজেলা প্রতিটি এলাকায় লুটপাট করেছেন তাদের ই একজন সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আনিস, সাবেক পৌর মেয়র শামিম কামাল চৌধুরী। তারা দেবীদ্বার উপজেলায় সকল সরকারি কাজের ৪০ পার্সেন্ট কমিশন আদায় করত, এমপি রাজিব মুন্সির নাম দিয়ে, ৬০ পার্সেন্ট টাকা থেকে ৩০ পার্সেন্ট কাজ করে কোনো রকম চালিয়ে দিতো! সরকার পতনের পরও তারা এলাকায় প্রভাব বিস্তার করে কোন ক্ষমতাবলে? তবে কি তারা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ছত্রছায়ায় বিএনপিতে যোগ দিয়েছেন? এমন প্রশ্ন দেবীদ্বার বিএনপি তৃণমুল নেতাকর্মীদের। তারা এত অপরাধ করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হল না। বর্তমান সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এলাকার সাধারণ মানুষ বলেন, বিগত দিনগুলোতে এই লোক গুলো অসংখ্য অনিয়ম করে কোটি কোটি টাকা দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়েছে।

স্থানীয় আ.লীগ নেতা ও সাবেক সাংসদ রাজি ফখরুল গত দ্বাদশ নির্বাচনে হেরে যাওয়ার পর সুবিল ইউনিয়ন চেয়ারম্যান মুকুল ভূইয়ার হাত ধরে সাবেক এমপি কালামের দলে যোগ দিয়েছিলো। সে সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আনিস, সে বিগত ১০ বছর যাবত মেয়র শামিমকে নিয়ে কয়েক কোটি টাকা আত্মসাত করেছে এবং আশেপাশের মানুষের সাথে আ. লীগের ক্ষমতা দেখিয়ে অনেক অপরাধ করে সে, যেমন সুবিল পুর্বপাড়া লিলমিয়া হুজুরের বাড়ি যাওয়ার জন্য সরকারি খাল বন্ধ করে রাস্তা নির্মাণ করেছে। সুবিল গ্রামের ৫০০ পরিবারের কাছ থেকে প্রতি মিটার বাবদ ১২ হাজার টাকা নিয়েছে। বিনামূল্যের বিদ্যুৎ খুটির জন্য প্রতি খুটির দাম নিয়েছেন ৩০ হাজার টাকা এভাবেই সুবিল থেকে পশ্চিম পোমকাড়া পর্যন্ত কোটি টাকা দুর্নীতি করেছে। খোঁজ নিয়ে আরও জানা গেছে, এই দপ্তরি আনিস বিগত বছরগুলোতে সরকারি স্কুলের ডিউটি না করে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে এদিকে সেদিকে দাবিয়ে বেড়াতেন এবং প্রতি মঙ্গলবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফতেহাবাদ গরুর হাটে গরু বেচাকেনায় দালালী করতো বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ বিষয় সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত খানকে কোনো প্রতিবাদ করতে ও দেখা যায় নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হয়েও সুবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের নেতা হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় সুবিল থেকে কিছু ছেলে নিয়ে দেবীদ্বার এ ছাত্রদের উপর হামলা চালিয়েছিলো।
তাদের ধনসম্পদের পরিমাণ তদন্ত করে বের করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।অনুসন্ধান চলবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category