• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল ও মামুন

অনলাইন ডেস্ক / / / ১২২ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।  সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আজ সকাল ৮টার দিকে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কয়েকটি মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

অপরদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় গত ৩ সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। ফলে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি। পরদিন তাকে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ১২ সেপ্টেম্বর রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।  এরপর নতুন করে চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেদিনই কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category