• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে অনুর্ধ্ব-১৬ সাদা দলের ৫-১ গোলে জয় লাভ

ক্রীড়া ডেস্ক: / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আন্তঃ একাডেমি কাপ ফাইনালের প্রস্তুতি ম্যাচ উপলক্ষে তিন টিমের শেষ প্রস্তুতি ম্যাচে
মঙ্গলবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলার অনুর্ধ্ব-১৬টিম(সাদাদল) ৫-১গোলে জয় লাভ করেছে।

প্রথমার্ধে দলনেতা আমিরের ২গোলে সিনিয়র টিম বিরতিতে যায়। পিছিয়ে পড়েও অনুর্ধ্ব-১৪ (কিশোর)টিম সমান তালে খেলে লেপট উইংগার শাহাদাত হোসেন গোল দিয়ে দলের ব্যবধান কমান।
দ্বিতীয়ার্ধে সিনিয়র টিম বদলী খেলোয়াড় নামিয়ে শক্তি বৃদ্ধি করে অনুর্ধ্ব ১৪(মারুফের)নীলদল কে বেশ ছাপে পেলেন।
শেষ ১০ মিনিটে স্টাইগার আরিফ ২টি,ডলার হোসেন ১গোল দিয়ে জুনিয়র ১৪টিম কে বিধ্বস্ত করেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের আমির, ফেয়ার প্লে পুরস্কার লাভ করে মারুফ হোসেন।এদের নগদ প্রাইজমানি, মেডেন এবং রেফারি কে অত্যাধুনিক বাঁশি উপহার দেওয়া হয়।
খেলা শেষে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপ-কমিটির পরিচালক ও উপদেষ্টা সদস্য, সমাজসেবক মোঃ ইকবাল হোসেন, ফুটবল একাডেমির পরিচালক ও উপদেষ্টা সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র।
টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য, ফুটবলার মোঃ আব্দুর নূর,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, অভিভাবক সদস্য মোঃ খোরশেদ আলম,উপ কমিটির সদস্য, সাবেক ফুটবলার মোঃ আব্দুল খালেক, পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার প্রমুখ।
চূড়ান্ত প্রস্তুতি ম্যাচটি রেফারির দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী রেফারি আশফাক আহমদ ও নিরব হোসেন,৪র্থ রেফারি ছিলেন মোঃ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে উপ -কমিটির সভাপতি মোঃ নূরুল আমিন সোহেল ও উপদেষ্টা সদস্য, বীর মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন ভার্চুয়ালি যুক্ত হয়ে খেলোয়াড় , অতিথি ও সংগঠকদের ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category