• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

জামিন পেয়ে হাসপাতাল ছাড়লেন এম এ মান্নান

অনলাইন ডেস্ক / / / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আদালত থেকে জামিন পেয়ে হাসপাতাল থেকে মুক্ত হলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে কারাগার থেকে জামিনের কাগজপত্র হাসপাতালে পাঠানো হলে নিরাপত্তায় থাকা কারারক্ষী ও পুলিশ সরিয়ে নেওয়া হয়।

এ সময় চিকিৎসকরাও সাবেক মন্ত্রীকে ছাড়পত্র দেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত থেকে জামিনের কাগজ আসার পর প্রক্রিয়া শেষে হাসপাতালে পাঠানো হয়। তখন হাসপাতালে নিরাপত্তায় থাকা কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরিয়ে নেওয়া হয়।

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগের থেকে বেশ ভালো।

এর আগে বুধবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন শুনানি শেষে এম এ মান্নানের জামিন মঞ্জুর করেন।

গত ০২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই  হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে ৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কারাগারে ছিলেন সাবেক এই মন্ত্রী।

গত ২০ সেপ্টেম্বর এম এ মান্নানকে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোমধ্যে তার তিন দফা জামিন শুনানি হয়েছে। গত ৫ অক্টোবর সুনামগঞ্জের কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসায় গঠিত হয় ছয় সদস্যের মেডিকেল বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category