• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

চট্টগ্রামের আড়তে প্রতি ডিম ১২ টাকা ৭০ পয়সা!

অনলাইন ডেস্ক / / / ৯৫ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

নগরের সবচেয়ে বড় ডিমের বাজার পাহাড়তলীর কিছু আড়তে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা ৭০ পয়সা। ডজন হিসেবে ১৫২ টাকা ৫০ পয়সা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন পাহাড়তলী ডিম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল শুক্কর লিটন। তবে খুচরায় এখনো ১৭০ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে।

কাজীর দেউড়ি কাঁচাবাজারের ডিম বিক্রেতা ইকবাল হোসেন জানান, খামারের লাল (বাদামি) ডিম ১৫৬ টাকা কিনে ১৬৫ টাকা বিক্রি করছি। হাঁসের ডিম ও দেশি মুরগির ডিম ২১৫ টাকা কিনে ২২০ টাকা বিক্রি করছি। কোয়েল পাখির ডিম ২৫টি ৯৫ টাকা।

তিনি বলেন, এক ডজন ডিমের পেছনে কাগজের টোঙায় ৯০ পয়সা, পলিথিনে ১ টাকা খরচ। গাড়ি ভাড়া প্রতি ডিমে ২০ পয়সা। ৫-৬ হাজার ডিমে কুলি খরচ ২০০ টাকা, দোকান ভাড়া দিনে ১ হাজার ২০০ টাকা, বিদ্যুৎ ও জেনারেটর ১০০ টাকা, স্টাফের বেতন ও খাওয়া ১ হাজার ৬০০ টাকা, সুইপার ও পানি ৬০ টাকা। ৬ হাজার ডিমে ১০০টি ভাঙা পড়বে। ডিম বেচে তেমন লাভ হচ্ছে না।

তিনি বলেন, অসহায়দের আমরা ১ হালি ৪৮ টাকা দিচ্ছি।

সরকারি দামে ডিম কিনতে না পারা, রশিদ না দেওয়ার অভিযোগ আছে কিছু আড়তের বিরুদ্ধে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা টাস্ক ফোর্স  ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান নতুন এ মূল্য নির্ধারণের ঘোষণা দেন।

তিনি জানান, উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা; পাইকারিতে ১১ টাকা ১ পয়সা ও খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category