• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

ব্যালন ডি’অর উঠছে কার হাতে, বিস্ফোরক তথ্য দিলেন রোমানো

অনলাইন ডেস্ক / / / ১০৮ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় অবদান ছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। ধারণা করা হচ্ছিল, অনবদ্য এক মৌসুম কাটানোয় ফ্রান্স ফুটবলের দেওয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে তার হাতেই। তবে পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগেই এলো বিস্ফোরক তথ্য।

আজ সোমবার (২৮ অক্টোবর) প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে রীতিমতো বোমাই ফাটিয়েছেন প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, পুরস্কার নিতে প্যারিসে আসছে না ভিনিসিয়ুস। অর্থাৎ, মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জিতছেন না ভিনি।

ভিনিসিয়ুস ছাড়াও রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম ছিলেন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে। তবে তার ব্যাপারেও হতাশার কথা শুনিয়েছেন রোমানো। এই সাংবাদিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কেউই ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে প্যারিসে আসছেন না।

সেই হিসেবে অনেকটাই পরিষ্কার হয়ে গেল কার হাতে উঠতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর। স্পেনের হয়ে ইউরো জেতা ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিই পেতে যাচ্ছেন মর্যাদাপূর্ণ এই পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category