• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে’, বললেন সাবিনা

অনলাইন ডেস্ক / / / ১০১ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ফাইনালের মঞ্চে আবারও সেই নেপাল। গত আসরের পুনরাবৃত্তি করে আবারও সাফের শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে আছেন সাবিনা খাতুন।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক। দুই বছর আগে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে এবার এতোটা সহজ হবে বলে মনে হচ্ছে না সাবিনার। তাই তো ফাইনালে শিহরণ জাগানিয়া কিছুরই প্রত্যাশা করছেন তিনি।

সাবিনা বলেন ‘দল নিয়ে আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে, তাদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কীভাবে খেলছে। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলব। ’

‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে। আমরা অনেকটা পথ এসেছি, আরও এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সবকিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনও কখনও উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। ’

কাঠামান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা পৌনে ছয়টায় মুখোমুখি হবে দুই দল। স্বাগতিক হওয়ায় ফাইনালে চাপে থাকবে নেপালই, এমনটা ধারণা সাবিনার। তবে নিজেদের অসুবিধার কথা জানাতেও ভুললেন না তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা খেলতে পারি। ’

‘আমাদের কিছুটা অসুবিধা তো হবেই। দলের অনেকেই তরুণ আছে। আবার অনেকেরই এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয়, স্বাগতিক দলই বেশি চাপে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category