• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ইসলামিক রিলিফ বাংলাদেশের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন: / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ূন পরিষদের সভা কক্ষে ইসলামিক রিলিফের “সুপ্রীম এশিয়া” প্রকল্পের মাধ্যমে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এসওডির উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন আহমদ, এবং সভা সঞ্চালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সহকারী প্রকল্প কর্মকর্তা সাইফুল আলম।

সভায় ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর প্রকল্প কর্মকর্তা মো. গাজিউর রহমান দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১৯ (এসওডি ২০১৯) এর আলোকে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যাবলী এবং কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এরপর উন্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন। সভায় সভাপতির বক্তব্যে মো. লিটন আহমদ ইসলামিক রিলিফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং (এসওডি ২০১৯) এর আলোকে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন, যাতে ইউনিয়ন পরিষদ দুর্যোগ মোকাবিলায় যথাযথ ভূমিকা পালন করতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমীরণ চন্দ্র, ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন, মো. জামাল হোসেন, শেখ ফরিদ, মেহেদী হাসান ডালিম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য সোনারা বেগম, মোছা. মার্জিয়া বেগম, গণমাধ্যমকর্মী আকবর রেদওয়ান, ইসলামিক রিলিফ-এর সহকারী প্রকল্প কর্মকর্তা মো. রুবেল মিয়া, ইউনিয়ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category