• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

৯ দিনে প্রবাসী আয় এলো ৬৫ কোটি ৫০ লাখ ডলার

অনলাইন ডেস্ক / / / ১২৯ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নভেম্বরের প্রথম নয় দিনে প্রবাসী আয় এলো ৬৫ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাত হাজার ৮৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

নভেম্বরের শুরুর নয় দিন প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ২৭ লাখ ৭৭ হাজার ৭৭৮ ডলার। রোববার (১০ নভেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, আগের মাস অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় আসে সাত কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ডলার। আগের বছরের নভেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ছয় কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলার।

আগের মাস অক্টোবরে সেপ্টেম্বর মাসের চেয়ে কম প্রবাসী আয় এসেছিল। অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার। আর সেপ্টেম্বর মাসে আসে ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, নভেম্বর মাসের ৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ১৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে তিন কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার।

বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ লাখ ৫০ হাজার ডলার এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category