• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম

গৌরীপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২

শিবলি সাদিক খান: / ৯২ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বোকাইনগর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫৪) এর বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলো ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছারুল হাসান রনি এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদকের একটি বড় চালান আসছে। কৌশলে জাল পেতে রেখেছিলাম। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো মাদক ব্যবসায়ীরা, আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছি। বাড়ির মালিক আবেদা আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করেছি।

তিনি আরও জানান, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী মিলে এই অভিযান পরিচালনা করা হয়েছে । মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা নেওয়া হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category