• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম

যা-ই হোক না কেন আমরা বন্ধু থাকবো: ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক / / / ১০০ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের সাথে ভারত ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে সেখানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় ভার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক।

হাইকমিশনার বলেন, নিরাপত্তা অগ্রগতি ও উন্নয়নের জন্যে একসাথে কাজ করার আগ্রহ আছে। যাই হোক না কেনো আমরা বন্ধু থাকবো। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ইচ্ছুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো।

এদিকে ভারতের ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে দিল্লি। এ ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকার ভারতীয় দূতাবাসের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ। এর বাইরেও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category