• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

তদবির প্রসঙ্গে কড়া বার্তা নাহিদ ইসলামের

অনলাইন ডেস্ক / / / ৯৬ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ সুবিধা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর বা সংস্থায় আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে তদবির বা কাজ উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি আমার স্বাক্ষর নকল বা জাল করে আমি সুপারিশ করেছি মর্মে বিভিন্ন দপ্তরে আবেদন দাখিল করছে।

তিনি আরও বলেন, এ ধরনের কোনো তদবির বা সুপারিশ আমলে না নিয়ে বরং তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার নির্দেশনা দিয়ে সকল সরকারি দপ্তর বা সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ, যোগ করেন নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category