• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ছবি ছাড়া ভোটার হওয়ার সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক / / / ১০৯ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাস বা ২০২৬ সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে ১৮ থেকে ২৪ লাখ মৃত মানুষ ভুয়া ভোটার তালিকায় ছিল। সেক্ষেত্রে ১৮ থেকে ২৪ লাখ মৃত মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে।

তিনি বলেন, পর্দার কারণেও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না। আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই। এ ব্যাপারে ইসলামিক স্কলাররা অবশ্যই জাতীয় প্রয়োজনে ছবি তোলার পক্ষে কথা বলবেন। ছবি ছাড়া ভোটার হওয়ার সুযোগ নেই। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এ ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, অনেকেই ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। এবারের কমিশনের উদ্দেশ্য, সকল বৈধ বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category