• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

আন্দোলন ‘হাইজ্যাক’ করে একটি গোষ্ঠী ক্ষমতায় বসেছে: আমীর খসরু

অনলাইন ডেস্ক / / / ৮০ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

একটি গোষ্ঠী আন্দোলনকে হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আন্দোলনের মালিকানা নিয়ে কথা বলতে গেলে দেশ বিভক্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, হাইজ্যাক করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়া বা অব্যাহতভাবে থাকতে চাওয়া শেখ হাসিনার প্রক্রিয়া। এদেরকে বিদায় করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

‘আন্দোলনের মালিকানা নিয়ে কথা বলতে গেলে দেশ বিভক্ত হয়ে যাবে। অভ্যুত্থানে বিএনপি সবচেয়ে বেশি সেক্রিফাইস করেছে, কিন্তু কখনও একক দাবিদার হিসাবে নিজেদের উপস্থাপন করেনি’, যোগ করেন এ বিএনপি নেতা।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলন শুধু ৩৬ দিনের নয়; বিগত ১৫ বছর ধরে সবাই এই আন্দোলন করেছে।

আমীর খসরু বলেন, আন্দোলন একটি পর্যায়ে থেমে যাওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু তাদের কথা কেউ বলছে না।  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানের ওপরও ডিক্লারেশন তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category