• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

লাকসামে জাতীয় ইংরেজি দৈনিক “দ্যা ডেইলি প্রেজেন্ট টাইমস” পত্রিকার ১০ম বর্ষপূর্তি উদযাপন

সারিয়া চৌধুরী, কুমিল্লা প্রতিনিধি / / / ১২১ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার ১০ম পুর্তি১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কেটে লাকসামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে দ্যা ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. নুরে আলম মানিকের সভাপতিত্বে এবং লাকসাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার লাকসাম প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক মো. আবদুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক কালের কন্ঠ পত্রিকার লাকসাম প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, দৈনিক দিনকাল পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক, দৈনিক যায়যায়দিন পত্রিকার লাকসাম প্রতিনিধি আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার লাকসাম প্রতিনিধি মোহাম্মদ আবদুর রহিম, লাকসাম প্রেস ক্লাবের সদস‍্য সচিব, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লাকসাম প্রতিনিধি ফারুক আল শারাহ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস‍্য দৈনিক আজকের জীবন পত্রিকার স্টাফ রিপোর্টার জাফর আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- দ্যা ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার লাকসাম প্রতিনিধি ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লাকসাম প্রেস ক্লাবের সদস্য দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার লাকসাম প্রতিনিধি মোজাম্মেল হক আলম, অনলাইন পোর্টাল খবর তরঙ্গ ডটকম সম্পাদক মোহাম্মদ আহসান উল্লাহ, দৈনিক আমার সংবাদ পত্রিকার সাকসাম প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, দৈনিক বাংলা খবর পত্রিকার সাকসাম প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক সবুজ বাংলা পত্রিকার লাকসাম প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, দৈনিক প্রথম কথা পত্রিকার লাকসাম প্রতিনিধি আবদুল জলিল, দৈনিক অনুসন্ধান প্রতিদিন পত্রিকার লাকসাম প্রতিনিধি মো, আমজাদ হোসাইন, সিএনএন বাংলা টিভি লাকসাম প্রতিনিধি জাহিদুল হক, দৈনিক ভোরের কথা পত্রিকার লাকসাম প্রতিনিধি হামিদুল ইসলাম, সাপ্তাহিক আলোর দিশারী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাজমুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার লাকসাম প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category