• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে পুলিশ কমিশনার হাসিব আজিজ

নিজস্ব প্রতিবেদক: / ৭৭ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নগরীর তামাকুমন্ডি লেইন, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার ও বিপণি বিতান (নিউ মার্কেট)এলাকায় পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ হাসিব আজিজ।

বিভিন্ন মার্কেট পরিদর্শন কালে পুলিশ কমিশনার
নিরাপত্তা ব্যবস্থা পরখ করে দেখেন এবং আগত দর্শনার্থী ও ক্রেতা সাধারনের সাথে কথা বলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সাথেও কথা বলেছেন।

এ সময় তিনি তামাকুমন্ডি ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে ভাসমান হকার,যানজট, বাইক রাইডারদের যত্রতত্র অবস্থান ও কিশোর গ্যাং , ছিনতাইকারীদের উৎপাত সংক্রান্ত সমস্যাগুলো শুনেন এবং এগুলো সমাধানের জন্য তাৎক্ষণিক সংশ্লিষ্ট ডিসি ওসিদেরকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ করে অ্যাক্সেস রোড গুলো যানজট মুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।
মার্কেটের বিভিন্ন দোকানে ঘুরে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলাপ শেষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে নগরীর সব মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।

নগরবাসী যাতে নিশ্চিন্তে শপিং করতে পারে এবং উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ছিনতাই ও চাঁদাবাজি , নারী নির্যাতন ও শীতলতা – ধর্ষণ সহ সকল অবৈধ, অনৈতিক কর্মকাণ্ড রোধকল্পে সিটিজেন ফোরাম, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রস্তুতপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।

ইতিমধ্যে ছিনতাইকারী ও চাঁদাবাজদেরকে আইনে আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ও নিরাপদে ঈদ উদযাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া নগরের কোথাও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত নিকটস্থ থানায় অথবা জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশের সহায়তায় দিতে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category