• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

অবিলম্বে বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক / / / ৮৮ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার জন্য রাজনৈতিক বন্ধুদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন; তাদের স্বাজনরা এখানে আছেন। আমরা জানি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী? জুলাই গণআন্দোলনে হতাহতের স্বজনরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের বিরুদ্ধে মামলা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের ফয়সালা কী হবে তা পরিষ্কার করতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করা যাবে না। অনেকে বলছে, আমরা নির্বাচন পেছাতে চাই। মনে রাখতে হবে, নির্বাচন করবো বলে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। সুতরাং রাজনৈতিক বন্ধুদের বলবো, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না।’

এ সময় তিনি বলেন, ‘অবিলম্বে বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কবে, কীভাবে বিচার করা হবে সে বিষয়ে পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণা জানিয়েছিলাম দায়িত্ব নেওয়ার জন্য, অন্যান্য উপদেষ্টারাও রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন। তারা জনগণের যানমালা রক্ষার কমিটমেন্ট করেছিলেন। তারা সেটা করবেন।’

তিনি বলেন, ‘আমরা বলছি বিচার, সংস্কার ও নির্বাচন এবং অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের কথা বলছি।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সংবিধান অকার্যকর হয়েছে। ব্যর্থ প্রমাণ হয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে এই জাতিকে নতুন একটা সংবিধান উপহার দেবে ইনশাআল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category