• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

ধর্ষণের বিচার দ্রুত করতে আইন সংশোধন হচ্ছে: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক / / / ৬৭ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘দুই-একদিনের মধ্যে খসড়ার কাজ শেষ করে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।’ বুধবার (১২ মার্চ) সচিবালয়ে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ পাঁচ দফা দাবি নিয়ে দেখা করলে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল জানান, মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে। এ ক্ষেত্রে কালক্ষেপণ করবে না সরকার। তিনি বলেন, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী নিপীড়ন করছে তাদের ব্যাপারে সরকার জিরো টলারেন্স।

মাগুরায় শিশু ধর্ষণ, পটুয়াখালীতে গণধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে হেনস্থা করাসহ সম্প্রতি  দেশজুড়ে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গা এবং চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হচ্ছে।

মাগুরার শিশু নির্যাতনের পর  ১০ মার্চ রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিল নিয়ে সমাবেশ শুরু করেন ধর্ষণ বিরোধী মঞ্চ।  এর দুইদিন পর আইন উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয়ে আসেন ২৮ জনের প্রতিনিধি দল। একমাসের মধ্যে মাগুরার শিশুকে ধর্ষণের বিচারসহ সব ধর্ষণের বিচারের জন্য তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবিকে যৌক্তিক মনে করেন আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা নারী নিপীড়ন করছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার।’ মোরাল পুলিশিংয়ের দায়িত্ব সরকার কাউকে দেয়নি বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category