• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

হজযাত্রীদের বড় সুখবর দিলেন সরকার

অনলাইন ডেস্ক / / / ১১৮ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

চলতি বছর বাংলাদেশের হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ওটি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে ১৫২ সদস্যের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করা হয়েছে। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, সমন্বিত হজ চিকিৎসক দলের সদস্যদের দায়িত্ব হবে হজযাত্রীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে দলে অন্তর্ভুক্ত এসব সদস্যের হজ করার সুযোগ নেই।

আদেশে আরো বলা হয়েছে, কোনো সদস্য তার দায়িত্ব পালনকালে কোনোভাবেই স্বামী/স্ত্রী/সন্তান/আত্মীয়কে সঙ্গে নিতে ও রাখতে পারবেন না।

দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গসহ অসদাচরণের কারণে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের কাছে সুপারিশ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, সমন্বিত হজ চিকিৎসক দলে ৬৯ জন চিকিৎসক, ৪৪ জন নার্স, ২৪ জন ফার্মাসিস্ট ও ১৫ জন ওটি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। গত বছর সমন্বিত হজ চিকিৎসক দল ছিল ১৮৯ সদস্যের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category