• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন:দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই

নিজস্ব প্রতিবেদক / / / ২৫০ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

গত২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম,সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম। জেলা প্রশাসনের পক্ষে র‍্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ।

দিবসটির প্রতিবাদ্য ছিল- “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”। বাংলাদেশ সরকার অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে যারা ন্যায়বিচার থেকে বঞ্চিত- তাদের পাশে দাঁড়াতে ২০০০ সালে গঠন করে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা” এবং ২০১৩ সালে ২৮ এপ্রিল দিনটিকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই দিনটির মূল উদ্দেশ্য হলো, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা, যেন দেশের প্রতিটি মানুষ তার অধিকার সম্পর্কে জানে এবং প্রয়োজনে বিনামূল্যে আইনগত সহায়তা গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category