• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

কেউ কম মূল্যে পণ্য বিক্রি করলেও তদারকি দরকার: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ব্যবসায় অদৃশ্য হাত বলে কিছু নেই বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, প্রতিযোগিতা মানে বাজারে কম মূল্যে পণ্য বিক্রি নয়। বরং কেউ কম মূল্য বিক্রি করলে সেটারও তদারকি দরকার।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইউএনডিপি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

গত ১৬ বছরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমনভাবে ধ্বংস হয়েছিল যে বায়তুল মোকাররমের খতিবকেও পালাতে হয়েছে বলে মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামো হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রতিদিন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ট্যারিফ কমিশন, চেম্বার অব কমার্স ও প্রতিযোগিতা কমিশনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উপদেষ্টা বলেন, আবার যারা ভোক্তাদের জিম্মি করে, সরকারকে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জন করছে তাদের বিষয়ে কড়া পদক্ষেপ দরকার। ব্যবসায়ীদেরও দেশের প্রতি দায়িত্ববান হতে হবে। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার চর্চা ও দেশের সম্পদের সুষ্ঠু বণ্টন করতে হবে।

প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান ও ইউএনডিপি বাংলাদেশ এর উপ আবাসিক প্রতিনিধি  মিজ সোনালী দয়ারাত্নে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category