• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

যাদের রক্তের ওপর অন্তবর্তী সরকার, তাদের সন্তানেরা কেন এতিমখানায় থাকবে: রিজভী

অনলাইন ডেস্ক / / / ১০২ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

আজ শুক্রবার (২৩ মে) দুপুর ১২টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আজ যারা এই আন্দোলনের সুফল ভোগ করেছে, উপদেষ্টা হয়েছে, সারাদিন ডিসি-এসপি অফিসে বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন। আরমান মোল্লার সন্তানেরা কেন এতিমখানায় থাকবে। সরকার এবং রাষ্ট্রের প্রয়োজন ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানোর।

তিনি আরও বলেন, আরমানদের রক্তের ওপর ভয়ঙ্কর দানবের পতন হয়েছে। দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। শত শত মিথ্যা মামলায় জীবনযাপন করতে হয়েছে। সেই জায়গা থেকে আমাদের মুক্ত করেছে আরমান মোল্লারা। তার সন্তান কেন এতিমখানায় থাকবে?

এই শহীদ পরিবারের সন্তানের লেখাপড়া ও ভরণ-পোষণসহ যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম ও সদস্য মাসুদ রানা লিটন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি, কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

উল্লেখ্য, গত ২১ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নরসিংদীতে শহীদ হন আরমান মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category