• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

চট্টগ্রামে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা: অবৈধভাবে পাহাড় কাটা ও বসতি স্থাপন নিষিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি / / / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গতকাল সোমবার পাহাড় ব্যবস্থাপনা কমিটির ৩১ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আঞ্চলিক আবহাওয়া অফিসার জানান, আগামী ২/১ দিনের মধ্যে নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে। তাই তিনি সংশ্লিষ্ট সকলকে পাহাড় ধ্বস এর বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দীন পাহাড়ে অবৈধ বসতি যাতে গড়ে উঠতে না পারে, তাই বিদ্যুৎ, সিটি কর্পোরেশন, ওয়াসাসহ সকল সংশ্লিষ্ট দপ্তরকে এক হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আগামী বর্ষা মৌসুমের দূর্যোগ মোকাবিলায় জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে মর্মে জানান। ফায়ার সার্ভিসের প্রতিনিধি যেকোনো সংকটাপন্ন মূহুর্তে তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. রইছ উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সচিব রবীন্দ্র চাকমা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জসিম উদ্দীন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানাসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category