• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু বিএনপির শাসন কেমন হবে দুই মাসেই বুঝে গেছে জনগণ: মঞ্জু

বিভিন্ন উৎস থেকে অর্থ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক / / / ৯৩ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, এমন অপপ্রচার হয়েছে— আমরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে অর্থ নিয়েছি। আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে, আপনারা অভিযোগ করেন। জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকের অভিযোগ ফেস করার সাহস রয়েছে।

বুধবার (৪ জুন) রাজধানীর রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বন্যার সময় কিন্তু আমরা কত টাকা সংগ্রহ করা হয়েছে, প্রতিদিন তার আপডেট দিচ্ছিলাম। এই টাকা সংগ্রহের পর আমরা ভিন্ন একটি অডিট পক্ষকে বা প্রতিষ্ঠানকে এটা দেখিয়েছি।

তিনি বলেন, অডিট রিপোর্টের প্রথম পাতায় আমরা দুই লাখ বা তিন লাখ টাকার হিসাবটা দিতে পারিনি। বাকি ১৫ বা ১৬ কোটি টাকার রিপোর্ট স্পষ্টভাবে দেখিয়েছি। আপনারা চাইলে এখনো দেখাতে পারি।

হাসনাত আরও বলেন, ‘শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি যেকোনো অভিযোগ আমলে নিয়েছে। এনসিপি প্রত্যেকটি বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে। যারা বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন, তাদের উদ্দেশে হাসনাত বলেন, যারা বিভিন্ন মিডিয়া অভিযোগ করছেন, তারা পুলিশ বা আইন অনুযায়ী অভিযোগ করেন। আমরা প্রত্যেকটি অভিযোগ অ্যাড্রেস করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category