• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু বিএনপির শাসন কেমন হবে দুই মাসেই বুঝে গেছে জনগণ: মঞ্জু

শেষ পর্যন্ত জমজমাট দক্ষিণ হালিশহরের কোরবানি পশুর হাট

চট্টগ্রাম প্রতিনিধি / / / ৯৫ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

চট্টগ্রামে কোরবানির পশুর হাটগুলো এখন জমে উঠেছে। বিক্রেতারা গরু, ছাগলসহ বিভিন্ন জাতের কোরবানির পশু নিয়ে দঃ হালিশহর সিডিএ বালুর মাঠ সংলগ্ন হাটে উপস্থিত হয়েছেন। ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ও বাড়তে শুরু করেছে এবং অনেকে তাদের পছন্দের পশু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বিক্রেতাদের মতে, গতকাল থেকে বেচাকেনা পুরোদমে শুরু হয়েছে ।বিশেষ করে, আজ বুধবার‌ ৪ঠা জুন ,বৃহস্পতিবার (৫ জুন) ও শুক্রবার (৬ জুন) মূল বেচাকেনার দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক ব্যাপারী সামাদুর জানান, “আজ ও কাল বেচাকেনা বাড়বে। দাম ভালো পেলে ঈদ উদযাপনে হাসিমুখে বাড়ি ফিরতে পারব।” এই আশাবাদী বক্তব্য বিক্রেতাদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে।

ক্রেতারাও দাম নিয়ে সন্তুষ্ট। তারা জানিয়েছেন, ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেশি হলেও বড় পশুর দাম তুলনামূলকভাবে কম।
এদিকে, হাসিল ঘরের সদস্যরা জানিয়েছেন, যদিও ক্রেতা-বিক্রেতা উভয়েই স্বস্তির কথা জানাচ্ছেন, তবে কিছু অভিযোগও উঠেছে। তাদের সমস্যাগুলো সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

এবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা মিলিয়ে মোট ১৫টি স্থানে পশুর হাট বসানো হয়েছে। প্রতিটি হাটেই গরু, ছাগল, ভেড়া ও অন্যান্য প্রজাতির কোরবানির পশু বিক্রি হচ্ছে।

তবে এবার সবচেয়ে বড় হাট ও বৃহত হাট হিসেবে বেশ জমে উঠেছে লিংক রোড সংলগ্ন সিডিএ বালুর মাঠে দঃ হালিশহর ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কোরবানি পশুর হাট । ইজারাদারের নিরালস প্রচেষ্টায় ও দক্ষ পরিচালনা কমিটির মাধ্যমে এই হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে মিজানুর রহমান পারুল বলেন, আমরা ক্রেতা সাধারণের পছন্দের পশুটি পৌঁছে দিতে ব্যাপারী ভাইদের ভালো করে বলে দিয়েছি যেন হাট থেকে ক্রেতা সাধারণ ফিরে না যাই।

একটি সূত্রে জানা গেছে যে, এবারের কোরবানির পশুর হাটে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় সাড়ে চার হাজারের অধিক গরু-ছাগল খাইনি ও ডোগায় ভরপুর রয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থেকে বুধবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত একটানা গরু -ছাগল মহিষ সুলভে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে বলে ব্যাপারীরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category