• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু বিএনপির শাসন কেমন হবে দুই মাসেই বুঝে গেছে জনগণ: মঞ্জু

৪০ মামলার আসামী বিকেলে জেল থেকে বের হয়ে রাতেই অস্ত্র ও গুলিসহ গ্রেফতার – ০৩

কুমিল্লা জেলা প্রতিনিধি / / / ৯৮ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

কুমিল্লায় ৪০ মামলার আসামী জেল থেকে সন্ধ্যা বিকেলে বের হয়ে রাতে ৪০ মামলার আসামি অস্ত্র ও গুলিসহ মোট ০৩ জনকে গ্রেফতার করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ।

পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষে মানুষের যাত্রায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে৷ চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে চলাচলরত সন্দেহজনক যাত্রীদের তল্লাশী করেন। ০৩/০৬/২০২৫ ইং তারিখে রাত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মোঃ খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ টমছমব্রীজ মদিনা সুইটস দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক যাত্রীদের তল্লাশীকালে রাত ১২.৩৫ মিনিটের সময় কান্দিরপাড় হইতে পদুয়ারবাজার বিশ্বরোড গামী ০১টি সিএনজি আসতে সন্দেহ হলে থামানোর সংকেত দেয়। পুলিশি তৎপরতা বুঝতে পেরে সিএনজির পিছনে যাত্রীর আসনে থাকা ০৩ জনের মধ্যে বাম পাশে থাকা ০১ জন ডিউটিরত পুলিশ সদস্যকে গুলি করার উদ্দেশ্যে অস্ত্র তাক করলে ডিউটিরত অফিসার ফোর্স তাৎক্ষনিক পাল্টা প্রতিরোধ গড়ে তুলে। আসামীদের সাথে ধস্তধস্তি শুরুর এক পর্যায়ে এসআই নিঃ মোঃ খাজু মিয়া আহত হয় তখন আশেপাশে লোকজন এগিয়ে পুলিশকে সহায়তা করেন তখন পুলিশ আসামী ০১। মোঃ খাইরুল হাসান (৩০) কে তাহার ডান হাতে থাকা একটি বিদেশী পিস্তলসহ অপর আসামী ০২। মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮) ও ০৩। মোঃ সোহাগ মোল্লা (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হন। তৎসময়ে ঘটনা স্থলে উপস্থিত লোকজনের সম্মুখে পুলিশ ২রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ বিদেশী আগ্নেয়াস্ত্রটি পুলিশি হেফাজতে গ্রহন করেন এবং বিধি মোতাবেক জব্দ করেন। এখানে উল্লেখ্য যে, ধৃত আসামীদের মধ্যে মোঃ রাকিবুল হাসান রিয়াদ এবং সোহাগ মোল্লা গতকালই জামিনে মুক্তি লাভ করে এবং মোঃ খাইরুল হাসান গত একমাস আগে জামিনে মুক্তি লাভ করে।

ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের সঙ্গীয় পলাতক আসামী ও অজ্ঞাতনামা সিএনজি চালক পরস্পর যোগসাজশে আসন্ন পবিত্র ঈদুল আয়হা-২০২৫ উপলক্ষ্যে পশুর হাটে গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য জ্ঞাতসারে তারা বর্ণিত আলামত অবৈধ বিদেশী পিস্তল ও গুলিসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল।

এ সংক্রান্তে কুমিল্লা এর সদর দক্ষিণ মডেল থানার, এফআইআর নং-০৮, তারিখ- ০৪ মে, ২০২৫, ধারা- The Arms Act, 1878 19(A)/19(F) ধারা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

আসামীদের নাম ও ঠিকানা:

০১। মোঃ খাইরুল হাসান (৩০), পিতা- খোকন মিয়া, মাতা- পারুল আক্তার, সাং- শ্রীবল্লভপুর, ২২নং ওয়ার্ড, কুসিক, থানা- সদর দক্ষিন মডেল, জেলা- কুমিল্লা, এর নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন থানায়, গুম, খুন, অস্ত্র, ডাকাতি, ধর্ষণ সহ বিভিন্ন মামলা মোট ৪০টি মামলা রয়েছে।

০২। মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮), পিতা- মোঃ জসিম উদ্দিন, মাতা- মোসাঃ রেজিয়া বেগম, সাং- বাহুরূপা, ০২নং ওয়ার্ড, জগন্নাথপুর ইউপি, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা, এর নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।

০৩। মোঃ সোহাগ মোল্লা (৩৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম মোল্লা, মাতা- ছিকমা বেগম, সাং- নয়াকান্দি, মোল্লা বাড়ি, থানা- মতলব উত্তব, জেলা- চাঁদপুর এর নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রহিয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category