• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ভাঙচুর, নাশকতা ও বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত পলাতক চার আসামী ঘনিয়ারচরে পলাতক, গ্রেফতারের দাবি এলাকাবাসীর

অনলাইন ডেস্ক / / / ৩৫৭ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি গুরুত্বপূর্ণ ভাঙচুর, নাশকতা ও বিস্ফোরক মামলায় অভিযুক্ত চারজন আসামী দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। মামলাটি ২০২৫ সালের এপ্রিলে দায়ের করা হয়, যার নম্বর ৫২৩২০২৫। মামলায় ১১৩ জনকে আসামী করা হয়, যার মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে বলে জানা গেছে।

পলাতক আসামীরা হলেন কুমিল্লার হোমনা থানাধীন আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের বাসিন্দা:

১. রেনু মিয়া (এজাহারের ১০ নং আসামী), পিতা মৃত দারগ আলী
২. আছাদ আলী (এজাহারের ২৫ নং আসামী), পিতা রেনু মিয়া
৩. দেলোয়ার (এজাহারের ৪০ নং আসামী), পিতা রেনু মিয়া
৪. শহীদ মিয়া (এজাহারের ৫৫ নং আসামী), পিতা মৃত দারগ আলী

সূত্রে জানা যায়, এই চারজন দীর্ঘদিন ধরেই নিজ এলাকায় অবস্থান করছেন এবং মামলার পরও তারা প্রশাসনের নজর এড়িয়ে চলাফেরা করছেন। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার কারণে এখনো তারা গ্রেফতার হয়নি।

এলাকাবাসীর দাবি, নাশকতার মতো গুরুতর মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত এই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মামলাটির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category