বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেলে র্যাঙ্কিংয়ে সুখবর পেল। আজ বৃহস্পতিবার (১২ জুন) ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়েছে আফঈদা-রুপনারা। বাংলাদেশ ১০৯৯.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছে ১২৮ নম্বরে। এসময় বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৭.৫৫।
গত ২৬ মে জর্ডান সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে অবস্থান ছিলো বাংলাদেশের। এরপর ৩১ মে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করার পর ৩ জুন ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের সঙ্গেও ২-২ গোলে ড্র করে পিটার বাটলারের দল। র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে ভালো। করাতেই বলার মতো এগিয়েছে বাংলাদেশ।
এদিকে এক থেকে তিনে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি। চার ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ব্রাজিল। আর্জেন্টিনার মেয়েরা অবস্থান করছে ৩২ নম্বরে।