• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন: ইশরাক

অনলাইন ডেস্ক / / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে সমর্থকদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ইশরাক হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ও আসিফ ভূঁইয়াকে বলবো, প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন। কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য আর একজনের বুকে ছুরি চালাবেন না।

এর আগে আজ (মঙ্গলবার) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ইশরাক হোসেন অভিযোগ করেন, নগর ভবনে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে নাগরিক সেবা ব্যাহত করা হয়েছে। এ ঘটনার মাধ্যমে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ শান্তিপূর্ণ এই আন্দোলন চিরতরে বানচাল করে দেওয়া। এর পেছনে ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

ফ্যাসিস্টদের দোসররা হামলা চালিয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, আন্দোলনকারীদের অনুরোধ জানিয়ে যখন নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়, তখন থেকেই আমার প্রতিপক্ষরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা শুরু করে। সব বাধা অতিক্রম করে সেবা চালু করা হয়।

তিনি আরও বলেন, গত দুই দিন ধরে সুন্দরভাবে সেবা কার্যক্রম অব্যাহত থাকার কারণে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। এটি আমাদের প্রতিপক্ষ সহ্য করতে না পেরে নতুন কায়দায় নিজেদের চক্রান্ত বাস্তবায়ন করে।

ইশরাক হোসেন বলেন, আজকে আমার নামে স্লোগান দিয়ে ফাসিস্টের উচ্ছিষ্ট সহযোগীরা নগর ভবনে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং যারা এত দিন আন্দোলনে অংশ নিয়ে সামনের সারিতে ছিলেন, তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

হামলা করে তারা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, এক দিকে আমার নাম ব্যবহার করে একটি সুষ্ঠু সেবার পরিবেশ বিনষ্ট করে জনমনে আতঙ্ক তৈরি করা। অন্য দিকে আন্দোলনকারীদের এই ন্যক্কারজনক হামলার মাধ্যমে একটি বার্তা দেওয়া, যাতে তারা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না আসে।

1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category