আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, যদি মনে করেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে, তাহলে আমরা ভুল করব।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর ৯১ সালে আওয়ামী লীগ ভেবেছিল তারা ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে ফেলেছে। তখন তারা অন্তর্বর্তী সরকারও গঠন করে। কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়নি। জনগণ বেছে নিয়েছিল বিএনপিকে।







