• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

মব জাস্টিস নয়, আইনি ব্যবস্থায় অপরাধীদের বিচার চায় বিএনপি

অনলাইন ডেস্ক / / ১০১ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বিএনপি অপরাধীদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ জুন) রাজধানীতে পৃথক কর্মসূচিতে তিনি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, দলীয় কেউ যদি মব জাস্টিসে জড়িত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি মব জাস্টিসকে সমর্থন করে না। অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে নিয়মতান্ত্রিকভাবে। দলের কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজধানীর উত্তরায় বিএনপির আরেক কর্মসূচিতে অংশ নিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে এখন নির্বাচিত সরকার নেই। গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকেই মব জাস্টিসের ঘটনা বাড়ছে। জনগণ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কারণ রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে না।

এই কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ‘রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা’ লিফলেট বিতরণ করা হয়। মিন্টু বলেন, দেশে ন্যায়বিচার ফিরিয়ে আনতে হলে একটি সুশাসিত, জবাবদিহিমূলক সরকার প্রয়োজন। বিএনপির ৩১ দফা সেই পথেই এগিয়ে যাওয়ার রূপরেখা।

বিএনপি নেতারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই আইনের শাসন নিশ্চিত করতে চায় দলটি। তারা মব সৃষ্টিকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category