• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশে পাচারের জন্যই ভারতে ফেনসিডিল তৈরি হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / ১১২ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

বাংলাদেশে পাচার করার জন্যই প্রতিবেশী রাষ্ট্র ভারতে ফেনসিডিল তৈরি হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে মাদক পাচারের উৎসস্থল হলো ভারত ও মিয়ানমার। বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে।

তিনি আরও বলেন, দেশে দুটি বিষয় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর মধ্যে একটি হলো দুর্নীতি, অন্যটি মাদক। এই দুটি সমস্যা মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি বলেছেন, ভারত ও মিয়ানমার থেকে ফেনসিডিল ও ইয়াবা আসা বন্ধে কূটনৈতিক যোগাযোগসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category