• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

উপদেষ্টাদের নামে প্রতিনিয়ত মিথ্যাচার, কই আমরা তো মামলা করিনি: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক / / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

রাজনৈতিক বিবেচনায় করা ২০ হাজার মামলা তুলে নিচ্ছে সরকার। এরই মধ্যে ১২ হাজার মামলা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (UNODC) এবং বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, অধিকাংশ সংস্কার দরকার বিচার ও পুলিশের ক্ষেত্রে। তাই এই সংস্কার শুধু মানুষের জন্য নয়, মানুষকে নিয়েই করতে হবে। বিচার ব্যবস্থাকে ডিজিটাল করার প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগকে অনলাইন করা একটি সময়সাপেক্ষ বিষয়, তারপরও ঢাকা ও চট্টগ্রামে দুইটি কোর্ট ডিজিটাল করা হয়েছে।

উপদেষ্টা বলেন, সাংবাদিকতার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়নি। অপরাধে উসকানি দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিষয়ে আমার কিছুই করণীয় নেই।

সাংবাদিকদের জামিন দেয়া না দিয়ার বিষয়ে কখনোই আইন মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপ করা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে, আমরা কোনো মামলা করি নাই। জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি।

“বাংলাদেশে সমান ন্যায়বিচারের প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে বিচার বিভাগীয় সংস্কারকে সমর্থন জানাতে বহুপক্ষীয় দৃষ্টিভঙ্গি প্রয়োগ” শীর্ষক এই সেমিনারের জাতিসংঘ, নরওয়ে সরকারের প্রতিনিধিরা অংশ নেন। বিচার বিভাগে বৈষম্য হ্রাস, অপরাধবিরোধী আইনি কাঠামো শক্তিশালীকরণ এবং ন্যায়বিচারে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের একত্রিত করার উদ্যোগে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category