• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ৫ ভাই-বোনের অবৈধ ব্যবসা

অনলাইন ডেস্ক / / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মাদকসহ ভারতীয় চোরাই পণ্যের অবৈধ ব্যবসা করে আসছিল ৫ ভাই-বোন। তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থেকে বাঁচতে বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন তার। কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় মাদকসহ পাঁচ ভাই-বোনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী সেনারবাদী গ্রামের ঘটনা এটি। বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গ্রামটিতে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন অভিযান চালান। এ সময় সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি, বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়। এ সময় এক পরিবারের পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুই বোন ও তিন ভাই।

আখাউড়া উপজেলা প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেনারবাদী এলাকায় অভিযান চালান। এ সময় গ্রামের একটি বাড়ি থেকে সাড়ে ৩ হাজার ইয়াবা বড়ি, ৬০০ ভারতীয় ওষুধ, ১৩টি এনড্রয়েড ফোন, ১৭টি সাধারণ মুঠোফোন, ২টি ল্যাপটপ, মাদক বিক্রির ২১ হাজার টাকা, ৬টি সিসিটিভি ক্যামেরা, ২টি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফাঁকি দিতে এবং নিজেদের বাঁচাতে বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ওই পাঁচ ভাই–বোন মাদক ও ভারতীয় পণ্যের ব্যবসা করে আসছিলেন। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় বাসিন্দারা ভয়ে কোনো কথা বলার সাহস পান না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অভিযানের সময় আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের সর্তক অবস্থার কারণে হামলা করতে পারেনি। আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category