• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের কারণে মুখ থুবড়ে পড়ছে দেশের উন্নয়ন, জনস্বাস্থ্য ও যুবশক্তি। এতে ধ্বংস হচ্ছে দেশের অর্থনীতি। এ জন্য দেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনায় অংশ নেন জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সরকারি বেসরকারি বিভন্ন সামাজিক এবং মাদকাসক্ত নিরাময় ও সচেতন বিষয়ক সংস্থার প্রতিনিধিরা।

তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে নতুন সিন্থেটিক এবং সেমি সিন্থেটিক ড্রাগের আবির্ভাবের ফলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। তবে উপদেষ্টা জানান, নতুন এসব মাদক নিয়ে আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থা সচেতন।

মাদক নিয়ন্ত্রণে আইনের পাশাপাশি কৌশলগত নদরদারি, সর্বস্তরের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category