• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

আন্দোলনকারীরা কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা: সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের

অনলাইন ডেস্ক / / ১১১ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

আন্দোলনকারী কর্মকর্তারা কাজে ফিরে না গেলে তাদের বিরুদ্ধে কী ধরনের কঠোর ব্যবস্থা নেয়া হবে তা প্রধান উপদেষ্টার কার্যালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের না বলেও জানান তিনি।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এসব বলেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, এনবিআর সংস্কার সংক্রান্ত বিষয়ে কাজ করতে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবীরকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এনবিআর সংস্কার নিয়ে কর্মকর্তাদের আন্দোলনের বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেবে এই কমিটি।

উল্লেখ্য, তেজগাঁও বিসিআই অফিসে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে এনবিআর এর ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তারা হলেন- এ কে এম বদিউল আলম, সদস্য (আয়কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড; মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-৮, ঢাকা; মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার, বিসিএস কর একাডেমি; মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কর কমিশনার, কর অঞ্চল-১৬, ঢাকা; হাছান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা ও সাধন কুমার কুণ্ডু, অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category