• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ, তাই আমরাই দেবো: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক / / ১০২ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ হয়েছে। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরাই জুলাই ঘোষণাপত্র দেবো।

রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্রের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, জুলাই ঘোষণাপত্র  সরকারের দেওয়ার কথা ছিল। ৩০ কার্যদিবসের কথা বলা হয়েছিল। সেই ৩০ কার্যদিবস পার হয়ে গিয়েছে; কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাই ঘোষণাপত্রের দাবি এসেছিল এই অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য এই জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। এই অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন। আমরা ৩ আগস্ট ছাত্র জনতাকে সাথে নিয়ে এই জুলাই ঘোষণাপত্রের ইশতেহার কর্মসূচি রাখছি।

এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।

তিনি জানান, ১-৩০ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে এনসিপি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে তারা এই পদযাত্রা করবে।

তিনি জানান, ১ জুলাই আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ৬৪ জেলায় জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি।

নাহিদ আরও জানান, ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি।

এনসিপি ৫ আগস্টকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে বলে জানান নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category