• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

সিভাসু’তে দিনব্যাপী ‘আন্তর্জাতিক পরিবেশ নীতি-সবুজ শিক্ষা ও নেতৃত্বের প্রশিক্ষণ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / / ২২৮ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক পরিবেশ নীতি, সবুজ শিক্ষা, নেতৃত্ব ও যোগাযোগ প্রশিক্ষণ ২০২৫’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি। রোটার‌্যাক্ট ক্লাব অব সিভাসু, শিশু উল্লাস সংস্থা ও ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুল যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

সিভাসু ক্যাম্পাসে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিজ্ঞ প্রশিক্ষকেরা জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নেতৃত্ব এবং পরিবেশগত যোগাযোগ নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ছিল দলীয় কাজ, ব্রেইন স্টর্মিং সেশন, বক্তৃতা প্রতিযোগিতা এবং বাস্তবভিত্তিক পরিবেশ সচেতনতা কার্যক্রম। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুলের প্রশিক্ষক বিনা বাই (পাকিস্তান) ও নাসরিন নদিরি (আফগানিস্তান) এবং শিশু উল্লাস সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এ. মাহমুদ ইয়ামিন (বাংলাদেশ), সিনিয়র গবেষক ও প্রশিক্ষক নারগিস আক্তার (বাংলাদেশ) ও চট্টগ্রাম জেলা প্রশিক্ষক মো. আবির আল হাসনায়ে (বাংলাদেশ)।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। সভাপতিত্ব করেন রোটার‌্যাক্ট ক্লাব অব সিভাসু’র প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর স্বপ্নীল মাহমুদ। উপস্থাপনায় ছিলেন সেক্রেটারি রোটারেক্টর আফসানা আহমেদ মাধবী।

প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীকে আন্তর্জাতিক সনদপত্র প্রদান করা হয় এবং সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভবিষ্যৎ প্রশিক্ষক এবং নির্বাহী সদস্য হিসেবে কাজের সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category