• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোতে কোনো মতবিরোধ নেই: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক / / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলোতে বিন্দুমাত্র ফাটল নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় প্রধান অতিথি ভবন যমুনায় দেশের চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন- দেখেন রাজনীতির মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেক জনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতেই পারি।

তিনি আরও বলেন, কিন্তু এর মানে এটা নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক ময়দানে এমন অনেক রকম কথা চলতেই থাকবে।

এদিন বৈঠকে অংশ নেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আরও ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category