• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

বাবা-মাকে একা করে বোনের পর চলে গেল ভাই নাফিও

অনলাইন ডেস্ক / / ৯২ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে ৯ বছর বয়সী নাফি। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার(২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাফির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গতকাল রাত ৩টার দিকে নাফির বোন, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিয়াও মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। বাবা-মায়ের সঙ্গে উত্তরা কামারপাড়া এলাকায় থাকত নাজিয়া ও নাফি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত তাদের প্রতিষ্ঠানে ১১ জন শিক্ষার্থী-শিক্ষক মারা গেছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনায় এর আগে শিক্ষিকা মাসুকা, শিশু বাপ্পি, এবং এরিকসন, আরিয়ান, সায়ান ইউসুফ নামের চার শিক্ষার্থী, অষ্টম শ্রেণির তানভীর আহমেদ, সপ্তম শ্রেণির আফনান ফাইয়াজ, প্রাইমারি সেকশনের হেড কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী ও ষষ্ঠ শ্রেণির আব্দুল্লাহ সামিনও মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category