• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

গাজীপুরে সাংবাদিক হত্যা: ১৫ দিনের মধ্যে চার্জশিটের আশ্বাস জিএমপি কমিশনারের

অনলাইন ডেস্ক / / ৭৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সম্প্রতি সাংবাদিক হত্যা ইস্যুতে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া ক্ষমা প্রার্থনা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। এমনকি আগামী ১৫ দিনের মধ্যে তিনি এ মামলার চার্জশিট দেয়ার আশ্বাসও দিয়েছেন।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, জুলাই আন্দোলনের গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বেকার। এ কারণে এই এলাকায় অপরাধ বেড়েছে।

এর আগে গত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অভিযুক্ত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আল আমিন, হাসান, শাহজালাল এবং সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন সকালে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্রের ছিনতাই দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে। গতরাতে তুহিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা থেকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র‍্যাব।

উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category