• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির হাতে গ্রেপ্তার হলেন চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ

দেবীদ্বারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মোঃ আল আমিন, দেবিদ্বার প্রতিনিধি / / ১১৬ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১৬ আগস্ট) দুপুরে দেবীদ্বার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে দেবীদ্বার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও পরে এক আনন্দ শোভাযাত্রা বের করে শ্রী কৃষ্ণের ভক্তরা।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. প্রদীপ কুমার দে এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদের দেবীদ্বার উপজেলা সভাপতি শ্রী অনিল চক্রবর্তী, কুমিল্লা উঃ জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব স্বপন কুমার ধর, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা, কুমিল্লা উঃ জেলা পূঁজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক পরিমল দত্ত, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বিকাশ সরকার, কোষাধ্যক্ষ শংকর সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দেবীদ্বার উপজেলা শাখার সভাপতি সজিব ঘোষ প্রমুখ।

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রাটি দেবীদ্বার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির থেকে শুরু করে দেবীদ্বার উপজেলার প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় শ্রী কৃষ্ণের শত শত ভক্তদের মাঝে অনেক আনন্দ উল্লাস দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category