• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফর স্থগিত

অনলাইন ডেস্ক / / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বহুল প্রত্যাশিত ঢাকা সফর। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান সংলাপকে কেন্দ্র করে ন্যাটো মিত্রদের সঙ্গে ব্যস্ত সূচির কারণেই এশিয়া পাঁচটি দেশে সফরের পুরো কর্মসূচি আপাতত স্থগিত করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মেলোনির ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। সফরসূচি অনুযায়ী, ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করারও পরিকল্পনা ছিলো। এমনকি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যাকেও বাংলাদেশে আনার কথা শোনা যাচ্ছিলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রীকে ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যেই প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিলো। তবে হঠাৎ করেই ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে নতুন রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ায় এশিয়ার সফরসূচি থেকে তাকে সরে দাঁড়াতে হয়েছে।

এক কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ হয়ে মেলোনির এশিয়া সফর শুরু হওয়ার কথা ছিল। পরবর্তী ধাপে তিনি সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ন্যাটোর অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে ইতালির ভূমিকা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে তিনি এ মুহূর্তে এশিয়া সফর থেকে সরে এসেছেন।

এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category